বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিদেশী রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের ভবভদ্রী থেকে বিদেশি রিভলবারসহ রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিটের সদস্যরা। বুধবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল (২৬) ভবভদ্রী গ্রামের মৃত নজির আহমেদের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের সোর্সের সহযোগিতায় আসামি রুবেলকে একটি বিদেশি রিভলবারসহ আটক করতে সক্ষম হয়।

ধৃত আসামি রুবেলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে র‌্যাব জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০