মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাপানি সেই দুই শিশু বাবার কাছেই থাকবে : হাইকোর্ট

আইন আদালত ডেস্ক :

জাপানি সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

এছাড়া শিশুদের মা নাকানো এরিকো বছরে ৩ বার জাপান থেকে এসে ১০ দিন করে শিশুদের সাথে থাকতে পারবেন।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তিন মাসের বেশি সময় ধরে হাই কোর্টে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। শিশুদের মা নাকানো এরিকোর পক্ষে আইনি লড়াই করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে শিশুদের বাবা ইমরান শরীফের পক্ষে আইনি লড়াই করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। উভয়পক্ষে তারা বিভিন্ন আইনি যুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করেছেন।

উল্লেখ্য, দুই দেশের দুজন নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে এটাই প্রথম রায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০