সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দুটি ম্যাচ শেষ হয়েছে এরই মধ্যে। তবে যে জিনিসটি বেশ দৃষ্টিকটু লেগেছে সবার কাছে সেটি, বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানের পতাকা হাতে সমর্থন দেয়া।

গত শুক্রবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন কিছু বাংলাদেশি পাকিস্তানের সমর্থন করে গলা ফাটান ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেও।

যে দেশের বিপক্ষে মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল দেশ, সেই দেশের কিছু মানুষ যখন পাকিস্তানের পতাকা হাতে ওই দেশটিকে সমর্থন জোগায় তখন সেটি একজন বাংলাদেশি হিসেবে বিবেককে নাড়া দিবেই। এ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।

বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। একটা দলকে যেকেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না। শুনলাম, আমরা বসে দেখবো ইনশাল্লাহ।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930