বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বঙ্গবন্ধু এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন : মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

আকাশবার্তা ডেস্ক :

ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফায়সাল নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃস্বার্থ প্রচেষ্টাই বাঙালি জাতির স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে আরও ভালোভাবে জানা বুঝার সুযোগ পেয়ে তিনি সমৃদ্ধ হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ পুরাতন সড়কস্থ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং ওই অঙ্গনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় এ তথ্য জানানো হয়।

তিনদিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন ফায়সাল নাসিম। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে তার সফরে। প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী আলাদা আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট নাসিমের সঙ্গে বৈঠক করবেন। তার সফরে মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ বিষয়েও আলোচনা হবে।

সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ সলিহ’র বৈঠক হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ঢাকা সফর করছেন।

চলমান করোনা মাহামারীতে সহায়তার অংশ হিসেবে চলতি বছরের প্রথম দিকে দেশের একটি মেডিকেল টিমকে মালদ্বীপ পাঠানো হয়েছিল। তারা খুব ভালো সহযোগিতা দিয়েছেন। স্বাস্থ্য খাতে বাংলাদেশ-মালদ্বীপ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কৌশল নির্ধারণে চলমান সফরে বিস্তৃত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১