বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

সড়কে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

আকাশবার্তা ডেস্ক :

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।  মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের শান্ত (১৮) ও একই গ্রামের আসিফ (১৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজ্জাদ (১৮) নামের আরও একজন। তার তিনজনই এবারের এসএসসি পরীক্ষা দিয়েছেন।

পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এতে পথিমধ্যে আসিফের মৃত্যু হয়। নিহত শান্ত চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

চাঁদপুর সরকারি হাসপাতালের ডা. রোমান বলেন, দুর্ঘটনায় শান্ত নামের ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত আমরা আরও খোঁজখবর নিচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০