সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে নৌকা প্রার্থীর সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আইনুল আহম্মেদ তানভীরের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের বাসস্ট্যান্ড চত্তরে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আইনুল আহম্মেদ তানভীর, ১৪দলীয় জোটের চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুবলীগের ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাহাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান প্রমুখ।

আলোচনার শুরুতে নৌকা মনোনীত প্রার্থী আইনুল আহম্মেদ তানভীর সভামঞ্চে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন, দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে আলোচনা শেষে নৌকার সমর্থনে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কসহ বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় পশ্চিম বাজারে এসে কর্মসূচি সমাপ্ত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০