সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হলেন যিনি

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রজ্ঞাপন জারি করার পর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় কিরণের নাম।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।’

প্যানেল মেয়রের তিন সদস্যরা হলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোশেনের প্যানেল মেয়র গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই তালিকায় প্রথমে যার নাম আসবে, তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন, পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন।

এরআগে মেয়র জাহাঙ্গীর ঘরোয়া আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ভাইরাল হওয়া চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করছেন মেয়র জাহাঙ্গীর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930