বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। চিকিৎসা দরকার, সেটা চলছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বিএনপি বলছে ‘খালেদা জিয়ার কিছু হলেই সরকারকে দায় নিতে হবে’। আমি নিজেও মৃত্যুর কাছাকাছি ছিলাম, একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। একজন মানুষের মৃত্যু হবে, আমরা বিশ্বাস করি, আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। তার চিকিৎসা চলছে। আইনমন্ত্রী বলেছেন- ‘বিদেশ থেকে ভালো চিকিৎসক এনে চিকিৎসা করা যাবে’। সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার মৃত্যুর দায় সরকারের ওপর দেবেন, এটা তো ঠিক না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন, এর তুলনা হয় না। এ জন্যই খালেদা জিয়া এখন বাসায়। কিন্তু বিএনপি নেতারা বলে থাকেন, এটা তাদের আন্দোলনের ফসল। আসলে বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে যতটা না চিন্তিত, এর চেয়ে এটা নিয়ে রাজনীতি করছে বেশি।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে, জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। অসুস্থ হয়ে মারা গেলে সরকারের ওপর আপনি কথায় কথায় দোষ চাপাতে পারবেন না।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে বিএনপির নেতারা খালেদা জিয়ার শর্তসাপেক্ষে এ মুক্তিকে ‘গৃহবন্দি’ বলছেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০