বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৫০০ জনের নামে মামলা

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের মৃত্যুর পরপর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত আনুমানিক ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহতের জেরে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি আরও জানান, রামপুরা এলাকায় আটটি বাসে আগুন ও চারটি বাস ভাঙচুর করায় মামলাটি দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

এ ঘটনায় বাসচালক সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অন্যদিকে আজ (৩০ নভেম্বর) মঙ্গলবার সকালে ঘাতক বাসের হেলপারকেও আটক করেছে র‍্যাব।

এ ছাড়াও সংশ্লিষ্ট ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ‘নিরাপদ সড়ক আইন-২০১৮’তে মামলাটি দায়ের করেন তার মা রাশিদা বেগম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০