সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খালেদাকে বাড়িতে থাকতে দিয়েছি, এটাই কি যথেষ্ট নয়?

আকাশবার্তা ডেস্ক : 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাকে (খালেদা জিয়া) বাড়িতে থাকতে দিয়েছি, ইচ্ছেমতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছি। এটাই কি যথেষ্ট নয়?

বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বড় বোন, বোনের স্বামী এবং ভাই আমার কাছে এসেছিলেন। সেই সময়ে শেখ রেহানাও আমার সঙ্গে ছিল। তারা আসায় আমি তখন নির্বাহী ক্ষমতাবলে যতটুকু পারি, তা করেছি। খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাড়িতে থাকতে এবং চিকিৎসার অনুমতি দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। আবার তারেকের স্ত্রীও তো ডাক্তার। শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে চিকিৎসা দিয়ে থাকে। তাহলে সমস্যা কোথায়?’

জিয়ার পথ অনুসরণ করে জাতির পিতার খুনিদের পুরস্কৃত করা ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে খালেদা জিয়ার উদ্যোগ এবং তার রূঢ় ও অমানবিক আচরণের বিভিন্ন উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, সহযোগিতা চায়, খালেদা জিয়া আমাদের সঙ্গে কী আচরণটা করেছেন?

বিএনপির আমলে কারাবন্দি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্মকর্তাদের চিকিৎসার সুবিধা না দেওয়ার বিষয়টিও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানকে সিএমএইচে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বিএনপি সরকার। তাকে আইসিইউ থেকে স্ট্রেচারে কোর্টে নিয়ে মামলার জন্য হাজির করা হয়েছিল। তার প্রমোশনও বাতিল করে দেয়। সেনাবাহিনীর নারী সৈনিক হিসেবে প্রথম ব্যাচে এই জেনারেল মোস্তাফিজের ছোট মেয়ে প্রমোশন লাভ করে। নিয়ম থাকলেও তার মা-বাবাকে খালেদা জিয়ার সরকার পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকতে দেয়নি। এরশাদকে কারাগারে বন্দি রেখেছে। কোনোদিন চিকিৎসার সুযোগ দেয়নি, রওশন এরশাদকেও দেয়নি। এই হচ্ছে খালেদা জিয়ার চরিত্র।’

শেখ হাসিনা বলেন, ‘জিয়া নিজেও সাজেদা চৌধুরীকে অপারেশনের পর ব্যান্ডেজ নিয়েই কারাগারে পাঠিয়েছিল। মতিয়া চৌধুরীর টিবি হলেও তাকে কারাগার থেকে রেহাই দেয়নি। বাহাউদ্দিন নাছিম থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর, সাবের হোসেন চৌধুরী, শেখ সেলিমসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে বিএনপির হাতে নির্যাতিত হতে হয়েছে। নাছিমকে এমন অত্যাচার করেছিল যে, তাকে মৃত মনে করে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এমন অত্যাচার-নির্যাতনের ভিডিও খালেদা জিয়া ও তারেক রহমান দেখতেন এবং তা দেখে উৎফুল্ল হতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের হিংস্র একটি চরিত্র আমরা দেখেছি তার মাঝে (খালেদা জিয়া)।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা এখন উদারতা দেখাচ্ছি। অথচ এতিমের টাকা আত্মসাৎ করে দোষী সাব্যস্ত হওয়া খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার দিন ভুয়া জন্মদিন পালন করছেন। শুধু বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা ভালোবাসেন, তাদের কষ্ট দেওয়ার জন্য খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। এমন অমানবিক অপরাধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’

‘১৫ আগস্ট তিনি জন্মদিন পালন করেন। অথচ জিয়ার সঙ্গে তার ম্যারেজ সার্টিফিকেট বা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর পাসপোর্টেও তার যে জন্মতারিখ ছিল বা তার মায়ের বিবৃতি অনুযায়ী জন্মতারিখটা ১৫ আগস্ট নয়। তার চার-পাঁচটা জন্মতারিখ রয়েছে, জন্ম সাল নিয়েও অনেক বিভ্রান্তি’ যোগ করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান দেশের বিশিষ্ট নাগরিকরা। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজ শফি এবং বিশিষ্ট বাউলশিল্পী শফি মণ্ডল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930