বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শোকের সাগরে ডুবে গেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ সেনা কর্মকর্তা। একসঙ্গে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ডুবে গেছে ভারত।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেছেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা।

আরেক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, জেনারেল বিপিন রাওয়াত অসাধারণ সৈনিক ছিলেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।

শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি বলেছেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তার অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শোক জানিয়ে বলেছেন, জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানাই। এটি অভূতপূর্ব ট্র্যাজেডি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। এর বাইরেও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার প্রতিও আন্তরিক সমবেদনা। এই শোকে ভারত ঐক্যবদ্ধ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১