বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

চন্দ্রগঞ্জে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ঘোষণা ওসি ফজলুল হকের

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওসি একে ফজলুল হক। এসময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে চন্দ্রগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে বিট পুলিশিংয়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন (ঘোড়া প্রতীক), আইনুল আহম্মেদ তানভীর (নৌকা প্রতীক) ও মোহাম্মদ হাসান (আনারস প্রতীক)।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, এসআই মো. ওমর ফারুক ও এসআই মো. আব্দুল হান্নান।

প্রধান অতিথি ওসি একে ফজলুল হক বলেন, নির্বাচন হচ্ছে একটি উৎসব। এই উৎসবকে যারা বিতর্কিত করার অপচেষ্টা করবে, তাদেরকে বরদাস্ত করা হবেনা। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচনে যারা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিবে তাদের তথ্য দিবেন। তাৎক্ষণিক পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এসময় তিনি সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় চন্দ্রগঞ্জ ইউপির নির্বাচনে সকল মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে চন্দ্রগঞ্জ থানার এলাকার ৯টি ইউনিয়নও রয়েছে এই নির্বাচনে। এই নির্বাচন উপলক্ষে চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নে ধারাবাহিকভাবে প্রার্থীদের নিয়ে বিট পুলিশিংয়ের আওতায় মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে থানা প্রশাসনের পক্ষ থেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০