সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার মো. আল আমিন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পিতার নাম মো. সোলায়মান। গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি রং মিস্ত্রীর কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার পরিবার তাকে বিয়ে করাতে মেয়ে দেখছিলেন। এমন খবরে সে তার সঙ্গে ফটিকছড়ির এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানান পরিবারকে। তার কথাঅনুযায়ী পরিবারের লোকজন ফটিকছড়িতে মেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে জানতে পারে মেয়ের বয়স কম এবং মেয়ে মাত্র ৭ম শ্রেণিতে পড়ে। যার ফলে পরিবার তার সম্পর্কের মেয়েকে বিয়ে করাতে অসম্মতি জানান। তার পরিবার তাকে বলে, তোমারও বয়স কম আর মেয়েরও। তোমাকে অন্য কোথাও ভালো মেয়ের সাথে বিয়ে দিব। যার ফলে অভিমানে আজ শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031