সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে দুধ দিয়ে গোসল চেয়ারম্যানের

এক্সক্লুসিভ ডেস্ক :

তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিপক্ষে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী হাসান আল মেহেদি নামে এক প্রার্থী।

এ কারণে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানকে তার বাড়ির আঙিনায় দুধ দিয়ে গোসল করিয়েছেন সমর্থকরা। এছাড়া তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন। তিনি নবগ্রাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে।

ওই ইউনিয়নের পাছবারইল গ্রামের বটতলা এলাকার রেবেকা গণমাধ্যমকে বলেন, আমি সুহাস ভাইয়ের একজন সমর্থক। নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হলে তাকে দুধ দিয়ে গোসল করাব এমন মানত করেছিলাম। আজ আমার সেই মানত পূর্ণ করলাম।

নবগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাস গণমাধ্যমকে বলেন, নির্বাচনে অংশগ্রহণের সময় আমার কয়েকজন সমর্থক মানত করেছিলেন চেয়ারম্যান নির্বাচিত হলে তারা দুধ দিয়ে আমাকে গোসল করাবেন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় সমর্থকরা তাদের মানত রক্ষার্থে দুধ দিয়ে আমাকে গোলস করিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী হাসান আল মেহেদি সুহাস। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ ১৬৯২ ভোট পেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930