সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হ্যাকারদের কবলে মোদির টুইটার অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকারা সেই অ্যাকাউন্টে লিখে, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫শ বিট কয়েন ক্রয় করেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেয়া হবে।’ এর পরই টুইটার অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনেক ব্যবহারকারী সামাজিক মাধ্যমগুলোতে টুইটের স্ক্রিনশট শেয়ার করছেন। কটাক্ষও ভেসে আসতে থাকে বিভিন্ন মাধ্যম থেকে। পরে সাইবার বিশেষজ্ঞরা মোদির অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে মোদির অফিস থেকে এক টুইট করে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেই সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে একটি স্ক্যাম লিঙ্ক পোস্ট করে টুইট করা হয়েছে।

‘পিএমও ইন্ডিয়া’ অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়ন্ত্রণাধীন @narendramodi টুইটার অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য বেহাত হয়েছিল। বিষয়টি টুইটারের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট নিরাপদ করা গেছে। যতটা সময় অ্যাকাউন্টটি বেহাত ছিল, যেকোন ধরনের টুইট উপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে।’ পরে অ্যাকাউন্টটি উদ্ধার করে সেখান থেকে করা টুইট মুছে ফেলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930