বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

আসছেন ভারতের রাষ্ট্রপতি, সময় নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের সতর্কতা

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই জন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে বাড়তি সময় রেখে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বের হওয়ার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হয়ে কোথাও আটকে গেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করার অনুরোধও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এসব ক্ষেত্রে পুলিশের গাড়িতে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল (বুধবার) ভারতের মাননীয় রাষ্ট্রপতি আসবেন। তার চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তার স্বার্থে অনেকগুলো রাস্তা বন্ধ রাখব। পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব, তারা যাতে সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হন।

‘পরীক্ষার্থীরা কোথাও আটকে গেলে ৯৯৯ এ ফোন করলে আমাদের গাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব, যাতে কারো পরীক্ষা মিস না হয়।’

ভারতের রাষ্ট্রপতির চলাচলের পথ সম্পর্কে আগাম কোনো তথ্য জানাতে রাজি হননি ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব মুশকিল। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হল, উনার মুভমেন্ট টাইম গোপন রাখা। তবে স্পেসিফিক না বললেও আমরা বলে দেব, এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে।

এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, বুধবার সকালের শিফটে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং উচ্চতর গণিত প্রথমপত্রের পরীক্ষা। বিকেলের শিফটে হবে গৃহ-ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সর্ম্পক (তত্ত্বীয়) প্রথমপত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র ও ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০