সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বিশ্ববাজারে স্বর্ণের দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য ডেস্ক :

টানা চার সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহে বিশ্ববাজারে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। এক সপ্তাহে বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ২৬ ডলার। রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। তবে এ সময় প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ।

এর আগে টানা চার সপ্তাহের দরপতনে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমানো হলেও আগের নির্ধারিত দামই বহাল রাখা হয় রুপার। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসার পর পরই বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। অবশ্য গত সপ্তাহের শেষ কার্যদিবসে স্বর্ণের দাম কিছুটা কমে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ১৯ ডলার বা শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৮২ দশমিক ৫৮ ডলার। এক মাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬১ দশমিক ৫০ ডলার। ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও মাসের ব্যবধানে এখনো ৩ দশমিক ২৬ শতাংশ কম আছে।

অন্যদিকে গত এক সপ্তাহে রুপার দাম শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ৯ দশমিক ৭৯ ডলার।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার। এছাড়া মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০