সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিশুদের সঙ্গে কাদা মাখামাখি করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি এই শীতের মৌসুমে নায়ক জয় চৌধুরী ও শিশুদের সঙ্গে কাদাপানিতে মাখামাখি করলেন।

‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে কাদাপানিতে নামতে হলো তাদের। সিনেমার একটি গানের দৃশ্যে গতকাল (২১ ডিসেম্বর) এভাবেই রাজধানীর ৩০০ ফিটের পাশে শুটিং করেন দুজন। গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

আর এই কাজটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সিনেমার নায়ক-নায়িকা জয় চৌধুরী ও অপু বিশ্বাস। যেতে হয়েছে বিছানায়ও। এ কারণে নায়ক জয়কে অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধও খেতে হয়েছে। আর নায়িকার লেগেছে ঠান্ডা। তাই আপাতত সিনেমার শুটিংও বন্ধ।

এ নিয়ে জয় চৌধুরী বলেন, ‘গতকাল  সকাল থেকে সারা দিন এর শুটিং হয়েছে। আজ কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। কিন্তু যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আমাকে তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে।’

এর আগে ঢাকার বাইরে ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমাটির শুটিং হয়েছিল। অপু-জয় ছাড়া এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930