সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছয়জন প্রার্থী। এ ছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছয়জন এবং বিনেপি সমর্থিত স্বতন্ত্র তিন প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এখানে নৌকা প্রতীকে ৮নং দত্তপাড়া ইউনিয়নে এ টি এম কামাল উদ্দিন, ৯নং উত্তরজয়পুরে মিজানুর রহমান, ১২নং চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, ১৬নং শাকচরে মাহফুজুর রহমান মাষ্টার, ২০নং চররমনী আবু ইউসুফ ছৈয়াল, ২১নং টুমচর নুরুল আমিন লোলা বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১নং উত্তর হামছাদী মো. নজরুল ইসলাম, ১০নং চন্দগঞ্জে নুরুল আমিন, ১১নং হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটোয়ারী, ১৩নং দিঘলীতে ইসমাইল হোসেন, ১৪নং মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, ১৭নং ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি বিজয়ী হয়েছেন।
এছাড়াও ৫নং পার্বতীনগর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ওহিদুর রহমান, ৭নং বশিকপুরে মাহফুজুর রহমান, ১৮নং কুশাখালী সালাউদ্দিন মানিক বিজয়ী হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031