সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদীর শিবপুরে এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী শিক্ষার্থী ওই গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। নিহত ফাতেমা আক্তার প্রাপ্তি শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রাপ্তির পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার মেয়ে প্রাপ্তি পরীক্ষা দেওয়ার পর থেকেই বলতো বাবা আমি এ প্লাস পাবো। আজ রেজাল্ট দেয়ার পর আমাকে ফোনে জানায় সে ৪.৭২ পয়েন্ট পেয়েছে। এতে তার রেজাল্ট তার মনটা খারাপ হয়ে পড়ে। বাড়িতে এসে দেখি তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, আমার একটি মেয়েই ছিলো, আর একটি প্রতিবন্ধী ছেলে আছে।

এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার বলেন, প্রাপ্তি ছাত্রী হিসেবে ভাল ছিল। তার সাথের বান্ধবীরা অনেকেই জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সে না পাওয়ায় মনের কষ্টে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ ঘটনায় তার পরিবার ও সহপাঠিদের মাঝে শোকের মাতম চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০