বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বোনকে নিয়ে পদ্মাসেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ হাঁটেন তিনি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন সকাল সাড়ে ৭টার দিকে গণভবন থেকে পরিবারের সদস্য নিয়ে পদ্মাসেতুর উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। সেখানে পৌঁছে সবার সঙ্গে সেতুতে হাঁটেন তিনি। কিছু সময় কাটান তারা।

এম এম ইমরুল কায়েস বলেন, সকাল পৌনে ৮টায় মাওয়া প্রান্ত দিয়ে পদ্মাসেতুতে ওঠেন প্রধানমন্ত্রী। সাড়ে ৮টার দিকে জাজিরা প্রান্ত দিয়ে নামেন। এই প্রান্তে সেতুর সার্ভিস এরিয়ায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সকালের নাস্তা করেন তিনি। পরে সেতু পার হয়ে সড়কপথে ফিরে আসেন তারা।

তিনি বলেন, বোনকে নিয়ে সেতুর ৭ থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী। বেলা সোয়া ১০টায় পদ্মাসেতু থেকে রওনা হন তিনি। পরে গণভবনে পৌঁছান।

শুরুতে পদ্মাসেতু নির্মাণ নিয়ে নানা অভিযোগ তোলে বিশ্বব্যাংক। পরে পর নিজ অর্থায়নে তা নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। চলতি বছরেই বহুল কাঙ্ক্ষিত সেতু উদ্বোধনের কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১