সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নতুন বছরকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা

আকাশবার্তা ডেস্ক : 

করোনা মহামারির মধ্যে কনকনে শীতকে সঙ্গী করে এলো নতুন বছর। নতুন বছরের প্রথম দিন কেউ কাটিয়েছে পরিবারের সাথে, আবার কেউ কাটিয়েছে শ্রমজীবী মানুষের সাথে। প্রথম দিনটি যেভাবেই কাটুক বছরের সবকটি দিন যেন সৃষ্টিকর্তার আর্শিবাদ নিয়ে কাটাতে পারেন সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ।

পাঠাও চালক
আমি চাই নতুন বছরে নতুন করে সব কিছু সুস্থ মতো শুরু হোক। পরিবার নিয়ে যাতে ভালো থাকতে পারি সেই প্রত্যাশা। আর পাঠাও চালক হিসেবে আমার প্রত্যাশা থাকে যাতে আমার পাঠাওয়ে বেশি যাত্রী পাই।

রিকশা চালক 
আমি চাই পরিবার নিয়ে সুখে থাকতে। কামাই-রোজগার বাড়লে ভালো হয়। বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে চাই।

চাকরিজীবী
বছরের নতুন দিনে আমার প্রত্যাশা থাকবে একটা সুস্থ বাংলাদেশের। করোনাকালিন মহামারি কাটিয়ে যেন আবার আগের সেই চিরচেনা মুক্ত স্বাধীন দেশে চলাফেরা করতে পারি সেই প্রত্যাশা। সেই সাথে মধ্যআয়ের চাকরিজীবী হিসেবে প্রত্যাশা বাজারের পণ্যের দামে লাগাম টানানো।

শিক্ষার্থী
একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা থাকবে দেশে শিক্ষার মান বৃদ্ধি করতে সরকারের আন্তরিকতা থাকতে হবে। দেশ ও জাতীর উন্নয়নে বেকারত্ব লাঘব করে চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930