বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভিকটিমকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানালেন সদর থানার ওসি। অভিযুক্ত রশিদ সদর উপজেলার চরমনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী এবং ৪ সন্তানের জনক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চরমনসা গ্রামের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার উপর প্রতিবেশী ৪ সন্তানের জনক আব্দুর রশিদের কু-নজর পড়ে। এরপর কালু নামের ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। সম্প্রতি কিশোরীর পিরিয়ড বন্ধ হয়ে গেলে রশিদ ও ভিকটিমের বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০