সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক (প্রাঃ) হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১০টায় স্থানীয় দিঘলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা, ইউনিয়ন পরিষদ চত্তরে দ্বিতীয় জানাজা এবং ৬নং দুর্গাপুর ওয়ার্ডে মরহুমের নিজবাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। এসময় নিজ ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্নস্থান থেকে আগত কয়েক হাজার মুসল্লী জানাজায় অংশগ্রহণ করেন।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইসমাইল। গেজেট প্রকাশ হলেও এখনো তার শপথ গ্রহণ করা হয়নি। ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।

ইসমাইলের মৃত্যুর বিষয়টি দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031