সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নাসিক নির্বাচন : ভোটের ফলাফলে কে এগিয়ে

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে এর কার্যক্রম শুরু হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর জন্য ইভিএমকে দায়ী করছেন ভোটাররা। ইভিএমে ভোট দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন তারা। তবে নতুন ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ভোট বলেছেন, আমি শতভাগ নিশ্চিত- নৌকা জিতবে ইনশাআল্লাহ। আইভী জিতবে ইনশাআল্লাহ। রোববার (১৬ জানুয়ারি) সকালে ভোট দেয়ার পর আইভী একথা বলেন। আইভী ভোট দিয়েছেন বেলা ১১ টার আগে। নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্র ভোট দেন।

একটি ভোটকেন্দ্রে তার এজেন্টকে প্রবেশ করতে দেয়া হয়নি এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে। নির্বাচনে ভোট শেষ হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা বোঝা যাবে। রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।  ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন। নিজে ভোট দেয়ার আগে তৈমূর আলম খন্দকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তৈমূর বলেন, এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। আমি লক্ষাধিক ভোটে জিতব।

মোট সাতজন মেয়রপ্রার্থী ও ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলো। বিজিবিও মোতায়েন করা হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি পেয়েছেন ১২৬৯৯৫টি ভোট। তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৭২৩৭৩টি ভোট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930