সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বানোয়াট লেখার কারো অধিকার নেই : নিলয়

বিনোদন ডেস্ক :

কয়েকদিন ধরে দেশীয় গণমাধ্যম বেশ ফলাও করে তারকা দম্পতি শখ-নিলয়ের বিচ্ছেদের খবর প্রচার করছে। খবরটি বিশ্বাসযোগ্য করার জন্য নিলয়ের বক্তব্যও প্রকাশ করা হচ্ছে সেখানে। তবে নিলয়ের দাবি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে তাঁর কোনো কথা হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকউন্টে সংবাদমাধ্যমের সমালোচনা করে তাই একটি স্ট্যাটাস দিয়েছেন নিলয়।

আজ মঙ্গলবার নিলয় স্ট্যাটাসে লিখেছেন, ‘সম্প্রতি দেখলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু নিউজ ছাপা হচ্ছে নানা মাধ্যমে এবং সেখানে আমাকে quote করা হয়েছে। একজন তো আবার আমার quote দিয়ে হেডলাইনও করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এঁদের কারো সঙ্গে আমি কখনো এ ব্যাপারে কোনো কথা বলিনি। প্রথম দিকে এসব নিয়ে মাথা ঘামাইনি। কারণ এসব অনলাইন পত্রিকা নিজেদের এখনো বিশ্বাসযোগ্য করতে পারেনি।’

মাকে জড়িয়ে খবর প্রকাশ করাতেও ক্ষোভ প্রকাশ করেছেন নিলয়। তিনি স্ট্যাটাসে বলেন, ‘এখন দেখছি দেশের সর্ববৃহৎ পত্রিকা থেকে শুরু করে, জীবনে নাম শুনি নাই সেই পত্রিকাও একই নিউজ করছে। আমার অনুমতি বা আমার সঙ্গে কথা না বলেই আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপছে। আর একজনকে দেখলাম একধাপ এগিয়ে, তিনি তো আমার মাকে ভিলেনই বানিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন, কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানোয়াট মিথ্যা লেখার কোনো অধিকার আপনাদের নেই।’

নিলয় আরো যোগ করেন, ‘২০১০ সাল থেকে আপনারা আমার সঙ্গে ছিলেন। নিজের আপন পরিবারের পর আপনারাই ছিলেন আমার আরেক পরিবার। আপনাদের ভাই-বন্ধু মনে করতাম। আপনাদের এই ধরনের নিউজে খুবই কষ্ট পেয়েছি। আপনারা কি এভাবেই সাংবাদিকতা করেন? নিজেদের ইচ্ছেমতো নিউজ করে? আমার যদি অনেক সময় এবং ক্ষমতা থাকত, আপনাদের প্রত্যেক পত্রিকার সম্পাদকের কাছে গিয়ে জবাবদিহিতা চাইতাম।’

এর আগে, গত সোমবার শখের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হলে এনটিভি অনলাইনকে নিলয় বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো গণমাধ্যমে এ বিষয় নিয়ে কথা বলিনি।’

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত বছরের ৭ জানুয়ারি তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাঁদের সংসার বেশ সুখেই চলছিল। তবে কয়েকদিন ধরে তাঁদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে বিচ্ছেদের আভাস পাওয়া যায়। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। সত্যতা জানতে সময়ের ওপর নির্ভর করতে হবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে যাবে- এমনটা আশা করছেন ভক্তরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930