সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঢাকায় পৌঁছেছেন গেইল, মাঠে নামবেন কাল

স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলের দল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন এই সুপারস্টার। করোনা নেগেটিভ এলেই আগামীকাল মাঠে নামতে চান তিনি।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গেইল। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গেইল এসেই প্রথম ম্যাচের জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’

বরিশালের হয়ে খেলতে গত শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকায় আসার কথা ছিল গেইলের। পরে ফ্লাইট জটিলতায় তা ২৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও একদিন আগেই ঢাকায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই ক্রিকেটার।

গেইল বিপিএলের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন। এই টুর্নামেন্টে ৪২ ইনিংস খেলে গেইলের রান ১৪৮২, গড় ৪১.১৬, স্ট্রাইক রেট ১৫৬। বিপিএলে গেইলের শতক পাঁচটি। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির সর্বোচ্চ শতকের মালিক এই বাঁহাতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930