সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

অজ্ঞাতনামা ‘ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রথম প্রহরে একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র’র পরীক্ষা চালিয়েছে।

চলতি বছর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। খবর এএফপি’র।

জাপান সাগরের কথা উল্লেখ করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডোলাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর সর্বশেষ ২০১৯ সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

আর তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

পিয়ংইয়ং মঙ্গলবার দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা হয় এবং তারা এ মাসে কমপক্ষে আরো চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে দু’টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তারা উল্লেখ করেছে। দেশটি ৫ ও ১১ জানুয়ারি এ দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

গত সপ্তাহে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়ে বলেছে, তারা পরমাণু ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে এ ধরনের পরীক্ষা চালানো বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031