বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তা দেবে জাপান

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের জন্য দুই মিলিয়ন (২০ লাখ) মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় যে দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে, এর মধ্যে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরকে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি-ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। দুই সংস্থা প্রাপ্ত অর্থ ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়।

ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০