সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বিধবা পুত্রবধূকে পড়াশোনা শিখিয়ে বিয়ে দিলেন শাশুড়ি

এক্সক্লুসিভ ডেস্ক :

উপমহাদেশে বিধবা বিবাহ নতুন কোনো ঘটনা নয়। এখন তো এটা বহুল প্রচলিত। কিন্তু বিধবা তরুণীকে যদি তার শাশুড়ি আবার বিয়ে দেয়- তাতে চোখ কপালে উঠবে বৈকি! মনে প্রশ্ন জাগে, এমন উদার মনের মানুষও পৃথিবীতে আছেন? বিয়ের ৬ মাসের মাথায় ছেলের মৃত্যু হয়েছিল। এরপর সদ্য বিধবা পুত্রবধূকে মায়ের মমতায় স্বাবলম্বী করে তোলেন শাশুড়ি।

তারপর তাকে ফের বিয়ে দেন।  বিরলতম এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।বিয়ের ৬ মাসের মাথায় স্বামী মারা গেলে উপমহাদেশের সমাজে সদ্য বিধবার কপালে নানা দুঃখ লেখা থাকে। স্বামীর মৃত্যুর জন্য বিধবা মেয়েটিকেই দায়ী করা হয়। তাকে ‘অপয়া’ বলা হয়।  তবে এ ক্ষেত্রে তেমনটা হয়নি। রাজস্থানের সেই পুত্রশোকাতুর মা এই পরিস্থিতিতে ভেঙে পড়তে পারতেন। সদ্য বিধবা পুত্রবধূর উপর রাগ দেখিয়ে তার ওপর দায় চাপাতে পারতেন। যেমনটা উপমহাদেশের বেশিরভাগ ঘরেই হয়ে থাকে। কিন্তু এসবের কিছুই হয়নি।

kalerkantho

সুনীতার প্রথম স্বামী কমলা দেবীর কনিষ্ঠ পুত্র শুভম। ছবি : সংগৃহীত

২০১৬ সালের মে মাসে রাজস্থানের শিকরের কমলা দেবীর কনিষ্ঠ পুত্র শুভমের সঙ্গে বিয়ে হয় সুনীতার। বিয়ের পরই স্বামী এমবিবিএস পড়তে চলে যান কিরঘিজস্তানে। ওই বছরই নভেম্বর মাসে ব্রেনস্ট্রোকে হয়ে মৃত্যু হয় শুভমের। সুনীতা তখন রাজস্থানে, শ্বশুরবাড়িতে। তার সঙ্গী এবং অভিভাবক বলতে শাশুড়ি কমলা দেবীই ছিলেন। সদ্য বিধবা তরুণীকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সরকারি স্কুলের শিক্ষিকা কমলা।

kalerkantho

নিজে দাঁড়িয়ে থেকে ভোপালের ছেলে মুকেশের সঙ্গে সুনিতাকে আবারও বিয়ে দিয়েছেন কমলা দেবী। ছবি : সংগৃহীত

একজন শিক্ষিকা হিসেবে তিনি সুনীতাকে তার পড়াশোনা সম্পূর্ণ করার নির্দেশ দেন এবং সবরকম সহযোগিতা করেন। শাশুড়ির উৎসাহেই সুনীতা স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে পুত্রবধূকে বিএড পড়ার জন্যও উৎসাহিত করেন কমলা। স্বামীকে হারানোর চার বছরের মধ্যে রাজস্থানেরই একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকার চাকরিও পেয়ে যান সুনীতা। কিন্তু একজন তরুণীর জীবন কি এভাবেই চলতে পারে? পাঁচ বছর ধরে পুত্রবধূকে স্বাবলম্বী করার পর কমলা দেবী তাই সিদ্ধান্ত নেন, সুনিতাকে আবারও বিয়ে দেবেন।  kalerkantho

বিয়ের সাজে শাশুড়ি কমলা দেবীর সঙ্গে সুনিতা। ছবি : সংগৃহীত

যেমন ভাবা তেমন কাজ। পাত্র খুঁজতে নেমে পড়েন কমলা। সম্প্রতি পুত্রবধূর সঙ্গে তিনি ভোপালের ছেলে মুকেশের চার হাত এক করে দেন। মুকেশ পেশায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের হিসাবরক্ষক। নিজে হাতে পুত্রবধূকে সাজিয়েছেন কমলা। বিয়েতে সব আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করেছেন। শ্বশুরবাড়িতেই বসেছে সুনীতার বিয়ের আসর। কন্যাদান করেছেন শাশুড়ি কমলা নিজে। এই ঘটনায় কমলা দেবীর প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে ভার্চুয়াল দুনিয়া।

kalerkantho

বউমাকে ‘লক্ষ্মী’ বলে সব শাশুড়িই ঘরে আনেন। কিন্তু পুত্রবধূর জীবন নিয়ে ভাবেন কয়জন শাশুড়ি? ছবি : সংগৃহীত

স্থানীয় গণমাধ্যমকে কমলার প্রতিবেশিরা বলেছেনন, সুনীতাকে প্রথম দিন থেকেই ঘরের লক্ষ্মী বলে ডাকতেন তার শাশুড়ি। ছেলের থেকেও বেশি ভালবাসতেন বউমাকে। তবে মুখে বলা এবং কাজে করে দেখানোর মধ্যে এক কথা নয়। সহজও নয়। কমলা সেই কঠিন কাজ করে দেখিয়েছেন। বউমাকে ‘লক্ষ্মী’ বলে সব শাশুড়িই ঘরে আনেন। কিন্তু পুত্রবধূর জীবন নিয়ে ভাবেন কয়জন শাশুড়ি? এই অন্যরকম শাশুড়ির গল্প নিয়ে বলিউডে সিনেমা হবে কিনা জানা নেই; তবে মানুষের মনে তিনি থেকে যাবেন অনেকদিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031