সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মারা গেছেন মিয়া খলিফা!

বিনোদন ডেস্ক :

মারা গেছেন লেবানিজ-আমেরিকানের প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। অন্তত তার ফেসবুক প্রোফাইল তাই বলছে।

মিয়া খলিফার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার পেজটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়।

প্রোফাইল হ্যাক হয়েছে কি না জানা না গেলেও, কোনও এক অজ্ঞাত কারণে তার ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল।

মিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লক্ষ অনুরাগী তাকে ফলো করেন। গত শনিবার আচমকা তার প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং মিয়া খলিফা।’

mia_kholifa.j

প্রোফাইল বিবরণে আরও লেখা ছিল, ‘যারা মিয়াকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।’

তার ভক্তরা এই খবর শুনে শোকাহত হয়েছিলেন। পরে তাদের ভুল ভাঙে মিয়ার করা একটি টুইটে। টুইটারে তিনি একটি মিম শেয়ার করেন। মিমটিতে লেখা ছিল, ‘আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।’

তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিয়োও মুছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় রহস্য আরও বেড়েছে।

এর আগে ২০২০ সালেও এক বার মিয়ার মৃত্যুর ভুয়ো খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটের ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়েছিল সমাজমাধ্যমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930