বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় অন্তত ২৫ জন জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটার দক্ষিণ পশ্চিম সুন্দরবন ফেয়ারওয়ে বয়া এলাকায় ঘটনাটি ঘটে। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে আরও।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০