সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মাথাপিছু আয় ২৫৯১ ডলার

অর্থ বাণিজ্য ডেস্ক :

২০২০-২১ অর্থবছর শেষে দেশের জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার (চূড়ান্ত)।

মন্ত্রী জানান, চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৬.৯৪ ভাগ যা সাময়িক হিসাবে ছিল শতকরা ৫.৪৩ ভাগ। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মার্কিন ডলার যা সাময়িক হিসাবে ছিল ২১৬,৫৮৯ টাকা বা ২.৫৫৪ মার্কিন ডলার।

২০২০-২১ অর্থবছরে জিডিপির চূড়ান্ত হিসাবের উল্লেখযোগ্য বিষয়সমূহ তথ্য-উপাত্ত তুলে ধরে মন্ত্রী জানান, সার্বিক বিবেচনায় কৃষি খাতের ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত হিসাবে শতকরা ৩.১৭ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিল ২:৩৭ ভাগ। চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে শস্য উপখাতে শতকরা ২.২৯ ভাগ, পশুপালন উপখাতে শতকরা ২.৯৪ ভাগ, বন উপখাতে শতকরা ৪.৯৪ ভাগ এবং মৎস্য খাতে শতকরা ৪.১১ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

শিল্প খাতে প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে তিনি জানান, চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি ১১.৫৯% প্রাক্কলন করা হয়েছে। বছর শেষে বিদ্যুৎ খাতে ১১.৬৫% এবং নির্মাণ খাতে ৮.০৮% প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১০.২৯ ভাগ যা সাময়িক হিসাবে ছিল ৫.৯৯ ভাগ।

সেবা খাতের তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে পাইকারী ও খুচরা ব্যবসা খাতে ৭.৬৪%, যানবাহন খাতে ৪.০৪%, ব্যাংক ও বীমা খাতে ৫.৮২%, শিক্ষা খাতে ৫.৮১% ও স্বাস্থ্য খাতে ১০.৬০% প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫.৭৩ ভাগ যা সাময়িক হিসাবে ছিল ৫.৮৬ ভাগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930