সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, জানালেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনা নিয়ে একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি চলতি মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে এবং সংক্রমণ কমে আসবে। সেই সময় আমরা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নতুন সংস্করণ ওমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান যেন খুলে দেয়া যায় সেজন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।  আশা করছি দ্রুতই এর সমাধান করতে পারব।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরা। বর্তমান যুগে আমাদের পরিবারগুলো ছোট, যার কারণে একাকীত্বে ভুগতে হয়েছে শিক্ষার্থীদের। অথচ তারা স্কুল-কলেজে যাবে, সুন্দর পরিবেশে পড়ালেখা করবে, তাদের জীবন সুন্দর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930