বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম ইয়েমেনে অপহৃত

আকাশবার্তা ডেস্ক :

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার পাঁচ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁর নাম এ কে এম সুফিউল আনাম। তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত।

সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত। সুফিউল আনামের অপহরণের বিষয়টি তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার কাজ শেষে অ্যাডেনে ফেরার সময় জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘ স্থানীয় সময় গেলো শনিবার বিষয়টি জানিয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাঁচ জাতিসংঘ কর্মীর মধ্যে এ কে এম সুফিউল আনাম রয়েছেন।  সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, সুফিউল আনাম সাবেক একজন সেনা কর্মকর্তা। তিনি ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। সুফিউল ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। একমাত্র সুফিউলই বিদেশি।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষে রাজধানী সানা থেকে হুতি বিদ্রোহীরা ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার পর থেকেই ইয়েমেনে সহিংসতা বিরাজ করছে। পরবর্তীতে সৌদি আরবের নেতৃত্বে আরব সামরিক জোট ক্ষমতাচ্যুত সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হুতিদের বিরুদ্ধে সশস্ত্র হামলা শুরু করে। এই রক্তক্ষয়ী যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে এবং সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবতা সংকট। দেশটির জনসংখ্যার ৮০ শতাংশই বর্তমানে বিদেশি ত্রাণের ওপর নির্ভরশীল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০