সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ৬ কিলোমিটার নতুন পাকা সড়ক উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দাসেরহাট টু নোয়াহাট পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারকৃত ৬ কিলোমিটার নতুন পাকা সড়কের শুভ উদ্বোধন করেছেন সদর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল।

এরপর সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা মূলক এক সমাবেশে যোগ দেন এমপি। সকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে সমাবেশ প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, আওয়ামীলীগ নেতা নেছার আহম্মেদ, ইউপি প্যানেল চেয়ারম্যান রবিন হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সইদুল ইসলাম রোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930