সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না’

আকাশবার্তা ডেস্ক : 

আসন্ন রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাজমানারা খানুম জোর দিয়ে বলেন, রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে তিনি নিশ্চয়তা দিতে পারেন।

কারণ হিসেবে তিনি বলন, মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাই ওই সময় চালের দাম বাড়বে না।

তিনি বলেন, অবস্থা তৈরি হলে খোলা বাজারে চাল বিক্রি আরও বাড়ানো হবে। এছাড়া প্রয়োজন হলে চাল আমদানি করা হবে।

চাল আমদানি না করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারলে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা এস্টাব্লিস্ট হবে বলেও জানান তিনি।

২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্য সচিব বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়লেও সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে এটা নিয়ন্ত্রণে চলে আসবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০