সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

সরকার কমপক্ষে এক কোটি মানুষকে ২৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এ উদ্যোগ বাস্তবায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী তার মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পিআইডির এক হ্যান্ডআউটে বলা হয়েছে।

বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয় যে যদি লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা যায় তাহলে সংক্রমণ ও মৃত্যু হার দুই-ই কমতে পারে।

বৈঠকে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ভাসমান জনগোষ্ঠীর যারা এখনও টিকা নেয়নি তাদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড বা সরকার মনোনীত এলাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ বাছাই করা হবে।

এদিন বিভিন্ন পর্যায়ে (উপজেলা, পৌরসভা ও সিটি ওয়ার্ড) ছয় দশমিক ৫৫ মিলিয়ন টিকা প্রদান করা হবে।

এছাড়া বিভিন্ন কারখানা, বাজার, রেস্তোরাঁ, নৌকা, লঞ্চ, জাহাজ, ইটভাটা ও অন্যান্য ভাসমান সম্প্রদায়ের শ্রমিকসহ বিশেষ সম্প্রদায়কে সাড়ে তিন মিলিয়ন টিকা দেয়া হবে।

এ দিন টিকা নেয়ার জন্য টিকার নিবন্ধন বা জন্ম সনদ লাগবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০