সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১ মার্চ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিফ্রিংকালে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই মুহুর্তে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আরও দুই সপ্তাহ পর। তাদের ক্লাস চলবে আগের নিয়মে।

সেই প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্তের কথা জানালেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930