সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চূড়ান্ত ১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

আকাশবার্তা ডেস্ক : 

রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি আগামী ২২ ফেব্রুয়ারির বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য জানান।

তিনি আরও জানান, ২০ জনের তালিকা থেকে ১২/১৩ জনের মধ্যে আনতে সক্ষম হয়েছেন। ১০ জনের নামের তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি।

তবে রাষ্ট্রপতি অনুমতি দিলে প্রকাশ করবেন। কেননা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রকাশ করা সমীচীন হবে না।

সার্চ কমিটির প্রধান বলেন, আমাদের আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে। সেই কার্যদিবস আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে আমরা তার আগেই আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আশা করছি, সে তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবো।’

তিনি আরও বলেন, নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেরে মধ্যে মোট ছয়টি মিটিং করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি মিটিং করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় আরেকটি মিটিং বাকি আছে। সেই মিটিং করার পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০