বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইউরোপের

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে সরাসরি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের এ পদক্ষেপ ‘পুতিনের কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের শক্তি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা।’

হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাকি সাংবাদিকদের বলেন, ‘একজন নেতা যখন একটি সার্বভৌম দেশ আক্রমণের মাঝখানে সেখানে কূটনীতি উপযুক্ত না। তবে এর মানে এই না আমরা চিরতরে কূটনীতি বাতিল করেছি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুতিন ও তার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন পুতিনের সম্পদ জব্দের বিষয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশও পুতিন ও লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন বিষয়ে জানানোর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তের কথা জানালো।

সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ওপরও নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১