সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন। রোববার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত ওসি মোসলেহ উদ্দিন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুন নূর (স্বাধীন সংবাদ), প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহিম (স্টাফ রিপোর্টার, মুক্ত বাঙালী), প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রেসক্লাবের সদস্য রাকিব হোসেন আপ্র (দৈনিক অধিকার ও নোয়াখালী টিভি)।

এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান হোসেন (সকালের সময়), প্রেসক্লাবের প্রচার সম্পাদক মামুনুর রশিদ (সম্পাদক উপকূল কন্ঠ), প্রেসক্লাবের সদস্য মনির হোসাইন (দৈনিক জবাবদিহি) ও কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু (নোয়াখালী সময়)। আমন্ত্রিত সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন, তানভীর আহমেদ রিমন (স্টাফ রিপোর্টার, দৈনিক নতুন চাঁদ) ও মহিউদ্দিন লিটন (লক্ষ্মীপুর টিভি)।

প্রধান অতিথির বক্তৃতায় নবাগত ওসি মোসলেহ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। যারা অপরাধী তারা যেন চন্দ্রগঞ্জ থানা এলাকায় না থাকেন। তিনি বলেন- মাদক, কিশোরগ্যাং, ইভটিজিং, সন্ত্রাস এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের আন্তরিক সহায়তা কামনা করেন। এরআগে মতবিনিময় সভায় নবাগত ওসি উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত; চন্দ্রগঞ্জ থানায় গত ২২ ফেব্রুয়ারী ওসি হিসেবে যোগদান করেন মোসলেহ উদ্দিন। এরআগে তিনি কমলনগর থানায় ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। মোসলেহ উদ্দিন চন্দ্রগঞ্জ থানায় বিদায়ী ওসি একে ফজলুল হকের স্থলাভিষিক্ত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930