সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘সাধারণ মানুষের কথা বললেই আমাদের উপর হামলা হয়’

আকাশবার্তা ডেস্ক :

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, যখনই আমরা সাধারণ মানুষের কথা বলি তখনই পুলিশ, ছাত্রলীগ বাহিনী আমাদের উপর হামলা করে। সরকার আমাদেরকে এখন প্রধান টার্গেটে পরিণত করেছে।

গতকাল শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত গণঅধিকার পরিষদের মিছিলে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তার প্রতিবাদে আজ (৫ মার্চ) দুপুরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে নুর বলেন, কিছু কিছু সরকারের পোষ্য পুলিশের কারণে সৎ পুলিশ সদস্যরা সাধারণ মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলেছে। গতকাল পুলিশবাহিনী আমার উপর, আমাদের নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং তদন্ত করে এর বিচার করতে হবে। জনগণ একদিন এর বিচার করবে। জনগণ সব কিছু দেখছে।

এসময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া গতকালের হামলাকে প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, এই সরকার জনগণের অধিকার রক্ষার পরিবর্তে জনগণের উপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, সরকার আমাদেরকে ভয় পায়। কারণ জনগণ আমাদের পক্ষে আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আবার দেশ স্বাধীন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতকাল গণঅধিকার পরিষদ ৩ দফা দাবিতে প্রতিবাদী সমাবেশ ডাকে। পরে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। তাদের ৩ দফা দাবী হলো চাল, ডাল, তেলে, পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, পানি ও গ্যাসের প্রস্তাবিত দাম না বাড়ানো, অসাধু সিন্ডিকেটদের দৌরাত্ব টেনে ধরতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930