সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

জাতিসংঘের প্রস্তাব যুদ্ধ বন্ধের নয়, দোষারোপের ছিল : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আনা খসড়া প্রস্তাব যুদ্ধ বন্ধের জন্য নয়, দোষারোপের জন্য ছিল।

রবিবার (৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খসড়া প্রস্তাবটি পড়লে দেখবেন, এটা যুদ্ধ বন্ধের জন্য নয়। কাউকে দোষারোপের জন্য এটি। আমরা শান্তি চাই। আমরা চাই না, কোথাও যুদ্ধ হোক। এ জন্য আমরা জাতিসংঘে বলেছি, যে দুর্ঘটনা হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

সব দেশ জাতিসংঘের সনদ মেনে চলবে প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সনদ অনুসরণ করে আমাদের অগ্রসর হওয়া উচিত। বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এই সংঘাতের যেন শান্তিপূর্ণ সমাধান হয়।

এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের মহাসচিবের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। সে জন্য ওনাকে আমরা এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিতে বলেছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি জরুরি অধিবেশন ডাকে। আলোচনা শেষে ২ মার্চ রাতে পরিষদে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়। বাংলাদেশ ওই প্রস্তাবের ওপর ভোটদানে বিরত ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930