সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

একই সাথে যমজ তিন বোনকে বিয়ে করলেন যুবক

এক্সক্লুসিভ ডেস্ক :

যমজ তিন বোন, বড় হয়েছেন একসাথে। এমনকি ভালোও বেসেছেন একজন যুবককেই। এমন পরিস্থিতিতে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর তিন বোন মিলে বিয়ে করলেন সেই যুবককে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর বলছে, একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। তিনি বিয়ে করেছেন নাতালি, নাদেগে ও নাতাশাকে।

এদিকে তিন যমজ বোনকে বিয়ে করার ঘটনা রীতিমতো দেশজুড়ে তো বটেই, বিশ্বজুড়েই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তিন বোনকে একসাথে বিয়ে করে ভাইরাল হওয়া ওই যুবক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগামাধ্যমে আমার প্রথমে নাতালির সঙ্গে পরিচয় হয়। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেখা করার সিদ্ধান্ত নেই আমরা। আমাদের দেখাও হয়। সেখানে দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন নাতালি। তিন জন দেখতে একইরকম। কে যে তার আসল প্রেমিকা নাতালি তা বারবারই ভুল করতে থাকেন। পরে একপর্যায়ে বাকি দুজনের সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন লুইজো।

একই ছেলেকে কেন বিয়ে করলেন প্রশ্নে তিন বোন বলেন, লুইজো যখন আসতো, আমরা একেকবার একেকজন তার কাছে যেতাম। কিন্তু সে আমাদের আলাদা করতে পারতো না। এভাবেই একপর্যায়ে তারা সবাই লুইজোর প্রেমে পড়ে যান। প্রথমে এটি ধাঁধার মতো থাকলেও পরে লুইজোও তিন তরুণীর প্রেমে পড়ে গিয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930