সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সভায় বক্তব্য রাখছেন, ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
‘বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে চন্দ্রগঞ্জ থানা পুলিশের আয়োজনে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) দুলাল কিশোর মজুমদার , চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, সহ-সভাপতি আমির হোসেন মোল্লা, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপন খলিফা, চন্দ্রগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান।
চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান ছালেহ উদ্দিন, ইউপি সদস্য মহিনউদ্দিন, কফিল উদ্দিন, আব্দুল হান্নান, শাহপরাণ শাকিল, সাবেক যুবলীগ নেতা আবুল খায়ের বিট্ট, মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় ও মাকছুদুল হাসান রোমান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরো গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031