মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : জাহাজের চালক আটক

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের হোসেনবাগ থেকে রোববার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, আটকের পর তাদের রূপসী-৯ জাহাজে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর জাহাজটিসহ তাদের নারায়ণগঞ্জে আনা হবে।

এর আগে মুন্সীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে রূপসী-৯ জাহাজটি আটকের কথা জানিয়েছে পুলিশ।

নৌপুলিশের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি ঠেলে ডুবিয়ে দেয়ার পর জাহাজটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর চালক ও সুকানিরা। তবে অবস্থা বেগতিক দেখে মুন্সীগঞ্জে মেঘনার নদীর একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে তারা সটকে পড়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০