সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে একটি ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার টাকা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদী থেকে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৬ হাজার ৭৯০ টাকা। রোববার রাতে উপজেলার লুধুয়াঘাট থেকে লক্ষ্মীপুর শহরের মাছ ব্যবসায়ী মো. গোফরান মাছটি কিনে নেন। এরআগে বিকেলে স্থানীয় জেলে আজগর হোসেনের জালে ইলিশ মাছটি ধরা পড়ে। চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিকেলে মেঘনা নদীতে জাল ফেললে আজগর জেলের জালে মাছটি ধরা পড়ে। রাত ৮টার দিকে মাছটি ঘাটে আনলে একাধিক মাছ ব্যবসায়ী প্রতিযোগীতামূলক দাম (ডাকে) হাঁকলে মাছটি ৬৭৯০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী গোফরান জানান, ৬ হাজার ৭৯০ টাকা দিয়ে ইলিশ মাছটি কিনেছি। লক্ষ্মীপুর শহরে উপযুক্ত দাম না পেলে মাছটি ঢাকায় পাঠানো হবে। জেলে আজগর জানান, এতো বড় ইলিশ তার জালে আগে কখনও ধরা পড়েনি। চড়া দামে বিক্রি করতে পারায় তিনি খুশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930