মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

হরতালে ভাঙচুর হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে গণতান্ত্রিক বাম ঐক্য দলের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হরতাল-ধর্মঘটের মতো রাজনৈতিক চর্চা রাজনৈতিক দলগুলো করতে পারে। আমাদের কথা হলো কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করার বা ভাঙচুর করে অথবা কেউ যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।

তিনি বলেন, আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে। তারা কোনো ভাঙচুরে যাবেন না বা সহিংসতা জাতীয় কোনো কাজ করবেন না, যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি বা জনগণের জানমাল বাঁধার মুখে পড়ে।

সারাবিশ্বেই তেলের দাম বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেজন্য হরতাল ডেকেছে সারাবিশ্বেই কিন্তু তেলের দাম বেড়েছে, শুধু বাংলাদেশ বাড়েনি। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য আমাদের পরিবহন ব্যয় এবং মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ তেল আমদানি করে, আমাদের দেশের অনেক কিছু আমদানিনির্ভর। আমদানিতে দাম যে অস্বাভাবিকভাবে বেড়েছে তার প্রভাব আমাদের বাজারে কিছু পড়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবকিছু যেন সহনীয় পর্যায়ে থাকে তার জন্য ভ্যাট এবং কর কমিয়েছেন যেন সহজলভ্য হয়। এখন পেঁয়াজের দামসহ সবকিছু এখন নিম্নমুখী। আমাদের প্রচেষ্টার কিন্তু কোনো অভাব নেই তারপরেও কেউ যদি হরতাল ডেকে থাকে, তাহলে আমাদের কিছু বলার নেই। আমাদের আবেদন থাকবে তারা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে।

এর আগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন মন্ত্রী। ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম অস্ত্রাগারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘর নির্মাণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০