সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

ইউক্রেনকে ২০০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী দু হাজার অস্ত্র দেবে। এছাড়া, ব্রিটিশ সরকার ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানি এরইমধ্যে ১০০০ ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং ৫০০ স্টিঙ্গার টাইপের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে। এছাড়া, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০ স্ট্রেলা ক্ষেপণাস্ত্র দিয়েছে। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ২৭০০ দেয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণ চালান হস্তান্তরে দেরি হয়েছে। এজন্য ইউক্রেন জার্মানিকে তীর্যক ভাষায় সমালোচনা করেছে।

এ অবস্থায় জার্মানি বাড়তি ২০০০ ট্যাঙ্ক  বিধ্বংসী অস্ত্র দেবে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জার্মানির একজন সংসদ সদস্য।

এদিকে, গতকাল বুধবার জার্মান সংসদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনালিনা বাইয়েরবক বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী অন্যতম প্রধান দেশ হচ্ছে জার্মানি। তিনি বলেন, এটি জার্মানিকে গর্বিত করে না কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ করা খুবই জরুরী বিষয়। তিনি জানান, ইউক্রেনের জন্য যে সমস্ত অস্ত্র পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেগুলো ইউক্রেনের পথে রয়েছে।

বাইয়েরবক জানান, জার্মান সরকার বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে অস্ত্র কেনার জন্য আলোচনা চালাচ্ছে, এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর আগ পর্যন্ত জার্মানি ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকার করেছিল এবং এ ব্যাপারে মিত্রদের অনুরোধ আমলে নেয় নি।

এদিকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে ব্রিটেন ৬০০০ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিবিসি’র কার্যক্রম পরিচালনা এবং ইউক্রেনের সেনা ও পাইলটদের জন্য চার কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে।

ইউক্রেনের জন্য এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার সেনারা যখন ইউক্রেনের শহর  ও বন্দরকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে তখন আমরা চুপচাপ বসে থাকতে পারি না। ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তার জন্য ব্রিটেন মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলেও তিনি ঘোষণা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930